Friday, June 26, 2026

শেষশ্রদ্ধা: মাও হা.মলায় শহিদ জওয়ানদের কফিন কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

Share post:

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়েছে ১০ জওয়ান ও এক সাধারণ নাগরিক। বৃহস্পতিবার তাদের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি মৃত এক জওয়ানের কফিনে কাঁধও দিলেন তিনি। একই সঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে কড়া অবস্থানে বার্তা দিয়ে জানালেন, জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।

বৃহস্পতিবার দান্তেওয়াড়া(Dantewada) কারলি এলাকায় পুলিশকর্মীদের(police) শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)। সেখানে তিনি বলেন, “জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। মাও-বিরোধী অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।” এখানেই এক পুলিশ জওয়ানের মৃতদেহ ভরা কফিন নিজের কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর পুলিশকর্মীদের দেহ পাঠিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। বাঘেল মৃতদের পরিজনদের সঙ্গেও কথা বলেন, সমবেদনা জানিয়ে বলেন, “সরকারের তরফ থেকে সমস্ত সহায়তা করা হবে। কোনও সমস্যা হলেই সরাসরি আমার কার্যালয়ে যোগাযোগ করবেন। কোনও সমস্যা হবে না।”

পাশাপাশি সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বাঘেল বলেন, মাওবাদী দমন অভিযানে আরও তীব্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়া হবে। তিনি বলেন, ‘‘মাওবাদীদের ঘরে ঢুকে আমাদের জওয়ানরা কঠিন লড়াই করছেন। গত ৪ বছরে মাওবাদীদের ঘাঁটি এলাকায় আমাদের ৭৫টি শিবির করা হয়েছে। আগে বাইরে শিবির করা সম্ভব হত। এখন একেবারে ঘরে ঢুকে পড়েছি।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সরকারের উপর মানুষের বিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাওবাদীরা ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে। মাওবাদীরা কোণঠাসা অবস্থায় প্রত্যাঘাত করতে মরিয়া হয়ে উঠেছে। এই বিস্ফোরণের ঘটনা তারই বহিঃপ্রকাশ। কিন্তু জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।’’

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...