Thursday, June 25, 2026

কিমকে হুঁশিয়ারি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার! পাল্টা ‘উস্কানির’ অভিযোগ চিনের

Date:

Share post:

উত্তর কোরিয়ার(North Korea) শাসক কিম জন উনকে সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বলা হয়েছে যদি কিম আমেরিকা(America) বা দক্ষিণ কোরিয়ার(South Korea) বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তাহলে সেটাই হবে কিমের রাজত্বের শেষ। আমেরিকার এহেন হুঁশিয়ারি পর পাল্টা মার্কিন সরকারের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলল চিন(China)।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “সব পক্ষেরই উচিত এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর শান্তিপূর্ণ মীমাংসা করতে চেষ্টা করার।” সেই সঙ্গেই ‘ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা বাড়িয়ে’ যেভাবে সংঘর্ষের উসকানি দেওয়া হচ্ছে তার বিরোধিতাও করেন তিনি।

উল্লেখ্য, ওয়াশিংটনে এক সামিটে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেয়। যেখানে বলা হয়, কিম যদি আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তবে তার পরিণতি হবে মারাত্মক। এবং সেটাই হবে কিমের রাজত্বের শেষ। দুই দেশের এহেন হুঁশিয়ারির পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই হুঁশিয়ারির মধ্যেই কি কিমের পতনের সম্ভাবনা জোরালো হল? ওয়াকিবহাল মহলের মত, এর উত্তর অবশ্যই সময় দেবে। তবে অদূর ভবিষ্যতে এই সংঘাত যে আরও তীব্র আকার নিতে পারে সেই সম্ভাবনাই আপাতত উঁকি দিতে শুরু করেছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...