Monday, June 8, 2026

কন্যা গ্রে.ফতার হতেই ভেঙে পড়লেন বাবা! বিচারককে জামিনের আবেদন অনুব্রতর

Date:

Share post:

টানা প্রায় আড়াই বছর শয্যাশায়ী থেকে মৃত্যু হয়েছিল অনুব্রত মণ্ডলের স্ত্রীর। তার পর মেয়ে সুকন্যার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন কেষ্ট মণ্ডল। বলেছিলেন, আড়াই ফুট চওড়া খাটে মেয়েটা মায়ের সঙ্গে কীভাবে কাটিয়েছে, তা শুধু আমি জানি। এমন মেয়ে সবার ঘরে হোক!বুধবার সেই কন্যাকে গ্রেফতার করেছে ইডি।বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করতে চলেছে ইডি।কন্যার গ্রেফতারির খবরে আদালতে শুনানি সময় বিচারকের কাছে জামিন চাইলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন:রামনবমীতে হাওড়া, রিষড়ায় অ*শান্তির তদন্তভার এনআইএ-কে দিল আদালত

তিহাড় থেকে এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে যোগ দেন অনুব্রত ও তাঁর এককালের দেহরক্ষী সায়গল।বিচারক তাঁর কাছে কেমন আছেন জানতে চাইলে অনুব্রত উত্তরে বলেন, শরীর ভালো নেই। এর পর বিচারক জিজ্ঞাসা করেন, ‘‘আপনি যে আসানসোল জেলে ফেরার আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে তার স্ট্যাটাস কী?’’ উত্তরে অনুব্রত বলেন, ‘‘স্যর এখনও সেটা চলছে। আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।’’ তার জবাবে বিচারক বলেন, ‘‘ওটা তো হাইকোর্টের বিষয়। আমার হাতে নেই।’’সেইসঙ্গে অনুব্রত সিবিআইয়ের উপর অভিযোগ তুলে বলেন, সিবিআই মামলায় আমায় এ বার বেল (জামিন) দিয়ে দিন। ওটা ফলস কেস (মিথ্যা মামলা)।’’


পাল্টা বিচারক বলেন, “আমরা সরকারি লোক।কাগজপত্র নথি সব দেখেই বিচার করতে হয়। আমি কী জানি সেটা বড় কথা নয়!” এরপর অনুব্রতকে বিচারকের পরামর্শ, তিহাড়ে কোনও অসুবিধা হলে জেল সুপারকে জানাবেন। ওখানে পরিবেশ তো একটু আলাদা। কোনওরকম দ্বিধা সংকোচ করবেন না। এরপরই তিনি পরবর্তী শুনানি ১১ মে বলে জানিয়ে দেন।

 

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...