Saturday, June 13, 2026

রামনবমীতে হাওড়া, রিষড়ায় অ*শান্তির তদন্তভার এনআইএ-কে দিল আদালত

Date:

Share post:

রামনবমীতে হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানির পর বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:ফের বাম জমানায় চাকরি চুরির পর্দাফাঁস করলেন কুণাল! এবারও সেই সুজনের জেলা

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে।

হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনা ঘটতেই পরদিন আদালতে গিয়ে শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে তাই উচ্চ আদালত হস্তক্ষেপ করুক। কিন্তু রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা একেবারেই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ার নেই।

দুই পক্ষের সওয়াল শোনার পর হাওড়া, হুগলির ঘটনা নিয়ে রিপোর্টও চেয়েছিল আদালত। তার পর মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার রায়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...