Tuesday, June 23, 2026

ফের উত্ত.প্ত কালিয়াগঞ্জ, গু.লিবিদ্ধ হয়ে মৃ.ত্যু যুবকের

Date:

Share post:

ফের উত্তপ্ত কালিয়াগঞ্জে (Kaliaganj)। বুধবার, গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে এক BJP কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত্যু নিয়ে রাজনীতি করতে আসরে নেমেছে বিজেপি।

আরও পড়ুন:ফের বাম জমানায় চাকরি চুরির পর্দাফাঁস করলেন কুণাল! এবারও সেই সুজনের জেলা



গতরাতে কালিয়াগঞ্জের বিক্ষোভে অভিযুক্ত বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুবর্মণকে গ্রেফতার করতে যায় পুলিশ (Police)। অভিযোগ, তাঁকে না পেয়ে তাঁর বাবা ও থানায় যেতে চায় পুলিশ। বাধা দেন বিষ্ণবর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণ। স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেন। গ্রামবাসী ও পুলিশের মধ্যে বচসা বাধে। রীতিমতো ধস্তাধস্তি হয়। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা থমথমে। ঘটনাস্থলে রয়েছে পুলিশের বিশাল বাহিনী।

এরপরই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। বিরোধী দলনেতা টুইটে সরাসরি অভিযোগের আঙুল পুলিশের বিরুদ্ধে। মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে বলে পাল্টা আক্রমণ করেন TMC সাংসদ শান্তুনু সেন। বলেন, “মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির সংস্কৃতি। কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছে তাতে ময়নাতদন্তের রিপোর্টে দেখা পাওয়া গেল আত্মহত্যা। আর পুলিশ বাংলায় সহনশীলতার পরিচয় দেয় তা দেখেছেন ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর। বিজেপি ভাড়াটে গুন্ডা দিয়ে মারধর করেছিল। এই কালিয়াগঞ্জেই দেখলেন পুলিশের উপর কীভাবে আক্রমণ হয়েছে। আসলে মানুষ যত প্রত্যাখান করছে ওরা তত জলঘোলা করে বেঁচে থাকতে চাইছে।”

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...