Sunday, June 7, 2026

আগামী মাসেই চালু হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস! শুক্রেই ট্রায়াল

Date:

Share post:

বাংলার দ্বিতীয় আর ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) কবে থেকে চালু হবে সেই নিয়ে জল্পনা চলছিল। আসলে হাওড়া পুরী রুটে (Howrah Puri Train Route) যাত্রীর অভাব কোনওদিনই হয় না। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু করছে ভারতীয় রেল (Indian Railway), এখবর পুরনো। কিন্তু রেলের তরফ থেকে এবার সময়সূচি জানিয়ে দেওয়া হল। যা নিয়ে উন্মাদনা বাড়ছে যাত্রীদের মধ্যে। । ২৮ এপ্রিল ২০২৩ অর্থাৎ আগামীকাল শুক্রবারই হবে প্রথম ট্রায়াল রান। মোট তিনবার ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে মে মাস থেকেই এই ট্রেনে চড়ে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় পুরী পৌঁছে যাওয়া যাবে।

রেল সূত্রে খবর, রাঁচি ও পুরী এই দুই লাভজনক রুটে চালানো হতে পারে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-রাঁচি রুটে কবে থেকে চলবে এই ট্রেন তা পরিষ্কার করে জানানো না হলেও, পুরী রুটে নতুন ট্রেন চালু করতে আর দেরি করতে চায় না রেল কর্তৃপক্ষ। সেইমতো বৃহস্পতিবার সাঁতরাগাছিতে এসে পৌঁছল বন্দেভারত এক্সপ্রেসের নতুন ট্রেন। হাওড়া রাঁচি অথবা হাওড়া পুরী রুটে চালানো হবে এই ট্রেন। জগন্নাথ ধামের প্রতি মানুষের আগ্রহ কম নয়, বাঙ্গালিরা কয়েকদিনের ছুটি পেলেই পুরীতে ঘুরতে যেতে পছন্দ করেন। এমনিতেই হাওড়া এবং শিয়ালদহ থেকে পুরী যাওয়ার ট্রেন কম নয়। এবার বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে আরও কম সময় পুরী ঘুরতে যাওয়া সম্ভব হবে। দেশে ইতিমধ্যেই চলছে অনেকগুলি দ্রুত গতি সম্পন্ন সেমি হাইস্পিড ট্রেন। বাংলাতেও বন্দে ভারত চলছে উত্তরবঙ্গ রুটে। এবার জয় জগন্নাথ বলার পালা। এই বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল ফ্যাক্টরি (ICF) থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেল সূত্রে খবর। শুক্রবার ট্রায়াল রানের জন্য হাওড়া থেকে বন্দে ভারত ছাড়বে ঠিক সকাল ৬ টা ১০ মিনিটে। সেই ট্রেন পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে ও হাওড়া পৌঁছবে রাত ৮ টা ৩০ মিনিটে। মাঝে ৫টি স্টেশনে থামবে ট্রেনটি। খড়গপুরে ২ মিনিটের জন্য ট্রেন থামবে। এরপর ৩০ এপ্রিল, রবিবার হবে ওই বন্দে ভারতের দ্বিতীয় ট্রায়াল রান।১ মে পরবর্তী ট্রায়াল রানের দিন নির্ধারিত হবে। সর্বোচ্চ ১৩০ কিলোমিটার ঘণ্টা বেগে ট্রেনটি সপ্তাহে তিন দিন অর্থাৎ সোমবার, শুক্রবার এবং শনিবার ছাড়বে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...