Wednesday, June 24, 2026

Pori Moni : একাধিক প্রেম নিয়ে  অকপট বয়ান পরীমণির !

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বিভিন্ন কারণে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ঢাকার চলচ্চিত্র নায়িকা পরীমণি।  সেটা তার কর্মজীবন কিংবা ব্যক্তিজীবন, যে কোনও ক্ষেত্রেই হোক না কেন।
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন  অভিনেত্রী। যদিও তার জীবনে শরিফুল রাজই প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।
এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপটে জানান পরীমণি। তার কথায়, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’

রুপালি জগতে পা রাখার আগেই প্রথম বিয়ে করেছিলেন পরীমণি। পাত্র তার দূর সম্পর্কের এক বড় ভাই ছিলেন। তার ঠিক দুই বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখা পরীমণির। তবে সেই সম্পর্ক টেকেনি।

চলচ্চিত্রে আসার পর প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে সেই প্রযোজককে বিয়ে করেননি পরীমণি। এরপর এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। শোনা যায়, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন।

২০২১ সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরীমণি। যে সম্পর্কের আয়ু তিন মাসও ছিল না। তারপর নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ।
সম্প্রতি পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...