Wednesday, June 24, 2026

ম‍্যাচ জিতেও শাস্তির মুখে জেসন রয়, দিতে হল ১০ শতাংশ টাকা জরিমানা

Date:

Share post:

বুধবার রাতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১ রানে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ের ফলে পরপর ৪ টি ম্যাচে হারার পর অবশেষে জয়ের সরণীতে ফেরে নীতীশ রানার দল। আর কলকাতার এই জয়ের পিছনে বড় ভূমিকা জেসন রয়ের। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে ম‍্যাচ জেতালেও, শাস্তির মুখে নাইট ক্রিকেটার। জানা যাচ্ছে, আউট হওয়ার পর উইকেটের একটি বেল-এ আঘাত করেন জেসন রয়। আর এর জেরে আইপিএলের নিয়মলঙ্ঘন করেন তিনি। আর এই নিয়ম ভাঙার দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানাও দিতে হল জেসনকে।

এই নিয়ে আইপিএল এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে,”বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটার জেসন রয় আইপিএল এর কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় ম্যাচ ফি এর ১০% কেটে নেওয়া হয়েছে। রয় আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২ এর লেভেল ১ অপরাধ করেছেন।”

প্রসঙ্গত আরসিবি বোলারদের বিরুদ্ধে পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেন জেসন রয়। ২৯ বলে ৫৬ রান করে তিনি আউট হয়ে যান।বিজয়কুমারের বলে বোল্ড হন জেসন। আর তাতেই নিজের প্রতি হতাশ হয়ে উইকেটের একটি বেল-এ আঘাত করেন। আর এর জেরে আইপিএলের নিয়মলঙ্ঘন করেন তিনি।

আরও পড়ুন:‘মন কী বাত’ শুনুন! প্রধানমন্ত্রীকে কটাক্ষ ধর্নায় বসা কুস্তিগিরদের

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...