Saturday, April 4, 2026

বাড়ানো হবে না বাস ভাড়া! জানালো রাজ্য, পাল্টা হুঁশিয়ারি বাস মালিকদের

Date:

Share post:

কোনও ভাবেই বাস ভাড়া বাড়ানো হবে না। সাফ জানালো দিল রাজ্য। রাজ্যের স্পষ্ট নির্দেশ পুরানো ভাড়া নিয়েই বাস চালাতে হবে বেসরকারি বাস মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। তাদের দাবি সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ালে রাস্তা থেকে তিন সপ্তাহ পরে তুলে নেওয়া হবে সমস্ত বাস।

শুক্রবার বেসরকারি সবকটি গণ পরিবহণ সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তীর দীর্ঘক্ষণ বৈঠক হয়। মূলত বাস ভাড়া বৃদ্ধি এবং পুলিসি জুলুম নিয়ে তাদের এই বৈঠক হয়। যদিও রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ২০১৮ সালের ভাড়া আপাতত চালিয়ে যাওয়ার যে নির্দেশিকা আদালত দিয়েছে, সেই নির্দেশিকা মেনেই সাধারণ বাসে ন্যূনতম সাত টাকা এবং মিনিবাসে ন্যুনতম আট টাকা হারেই ভাড়া নিয়ে বাস চালাতে হবে।বাস মালিকদের পাল্টা হুঁশিয়ারি, তিন সপ্তাহের মধ্যে তাদের দাবি মতো ভাড়া না বাড়লে শহরের রাস্তা বাস মিনিবাস শূণ্য হয়ে যাবে।

অ্যাপ ক্যাব পরিষেবার অবস্থাও তথৈবচ। ৩০ হাজার থেকে কমে গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজারে। এসি চালানো নিয়ে চালক এবং সওয়ারির বচসা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার এর মোকাবিলায় হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এল হাই কোর্টে, দুটি মামলা সরলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...