Saturday, April 4, 2026

মধ্যরাত পর্যন্ত চেম্বারেই থাকবেন, সুপ্রিম রায়কে কার্যত চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় আর বিচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কলতাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অবিলম্বে যেন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা অন্য বিচারপতির বেঞ্চে স্থানান্তর করতে হবে।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পাল্টা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতার রাখার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে আজ রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের জমা দেওয়া কপির অনুবাদ পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের রায়ের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব। রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেটা দেখতে চাই। আমার কাজ শেষ হয়নি। রিপোর্টটা দেখি।’ পাশাপাশি, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তাঁর নির্দেশ জানানোর জন্যও আবেদন করেছেন তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...