Tuesday, March 17, 2026

শুক্রেও মহানগরীতে বৃষ্টির পূর্বাভাস!ভিজবে আর কোন কোন জেলা?

Date:

Share post:

গরমের দাপট কাটিয়ে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর স্বস্তিতেই দিন কাটতে চলেছে কলকাতাবাসীর। তবে তিলোত্তমাবাসীর জন্য আবারও সুখবর! বৃহস্পতিবারের বৃষ্টির পর শুক্রবারও শহরে বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আরও পড়ুন:কাটল না ডিএ মামলার জট! শীর্ষ আদালতে আড়াই মাস পিছল শুনানি

বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী জায়গায় বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। তার পরই একলাফে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন অর্থাৎ, রাতের তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর-সহ দক্ষিণের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টি সব জেলাতেই চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...