Monday, April 6, 2026

ধর্মীয় বিভাজন নিয়ে BJPকে তীব্র আ.ক্রমণ অভিষেকের, ‘হকের টাকা’ ফেরাতে দিল্লি যাওয়ার ডাক

Date:

Share post:

বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে ফের সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিনিয়ে আনতে দিল্লি যাত্রার সময়ও জানিয়ে দিলেন। শনিবার, ময়নাগুড়ির (Moinaguri) সভা থেকে অভিষেক জানান, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ করেই ১ কোটি চিঠি নিয়ে দিল্লি (Delhi) যাবেন তিনি।

উত্তরবঙ্গে গত লোকসভা এমনকী, গত বিধানসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি শাসকদল। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রা উত্তর থেকেই শুরু করেছেন অভিষেক। আর সেখানেই জনসভা থেকে BJP-র ধর্মীয় বিভাজনের রাজনীতি ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ময়নাগুড়ির সভা থেকে অভিষেক জানান, “জলপাইগুড়ি জেলার ৭ লক্ষ ৯৮ হাজার মানুষ কাজ করেও ১০০ দিনের টাকা পাননি।“ তিনি আবেদন জানান, “জেলা থেকে আমাকে অন্তত ৪ লক্ষ চিঠি দিন। আমি সারা রাজ্য থেকে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব।” অভিষেকে কথায়, বাংলার ‘হকের টাকা’ মোদি সরকারের থেকে ছিনিয়ে আনতে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসবেন তিনি। তিনি যদি এককোটি চিঠি নিয়ে যান, তাহলে কোনও মন্ত্রীই কানে তুলো গুঁজে বসে থাকতে পারবেন না বলে মন্তব্য অভিষেকের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ধর্মীয় বিভাজনের ফাঁদে পড়ে গত লোকসভা ও বিধানসভায় উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। তার ফলে মন্দির হচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন হচ্ছে না। অভিষেক বলেন, “বিজেপি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, শুধু শুনতে পাবেন, কিন্তু দেখতে পাবেন না। আর তৃণমূল হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, একই সঙ্গে দেখতেও পাবেন, শুনতেও পাবেন।” এবার আর ধর্মী মেরুকরণে না ভুলে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- দামোদর নদে স্নান করতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ৩ স্কুল পড়ুয়ার

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...