Saturday, April 4, 2026

ফের পিছল শুনানি! আসানসোল নয়, তিহারেই থাকতে হবে অনুব্রতকে

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী ইডি’র (Enforcement Directorate) টানা জেরার মুখে ভেঙে পড়ছেন অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। জেরা চলাকালীন একাধিকবার বাবা এবং ক্যানসার আক্রান্ত বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য কাতর অনুরোধ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। বর্তমানে কার্যত নাওয়া খাওয়া ভুলতে বসেছেন কেষ্টকন্যা। আর এমন আবহেই শনিবার ফের পিছল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জেল স্থানান্তরের (Jail Transfer) আর্জি মামলার শুনানি। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিজেদের বক্তব্য জানানোর সময় দিয়েছে বলে খবর। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ মে।

তবে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে পেশ করা হয়নি। এদিন তাঁর আইনজীবী আদালতে জানান, গত বছরের অগাস্ট মাসেই গ্রেফতার করা হয় অনুব্রতকে। তারপর থেকে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ (Investigation) করা হচ্ছে এবং তিনি সঠিকভাবে তদন্তকারীদের সাহায্যও করছেন। ইতিমধ্যে, তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে সমস্ত প্রয়োজনীয় তথ্যও পেয়ে গিয়েছেন। কিন্তু এদিন অনুব্রতর আইনজীবী সওয়াল করেন, বর্তমানে তিহার জেলে জেরার সময় বেজায় সমস্যা হচ্ছে অনুব্রতর।

মূলত ভাষাগত (Language Problem) কারণে তাঁকে একাধিবার সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। আর সেই কারণেই তাঁকে ফের আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) পাঠানোর আর্জি জানানো হয়। প্রয়োজন হলে আসানসোলে গিয়েই তাঁকে জেরা করতে পারে ইডি। তবে এদিন সওয়াল জবাব শোনার পর ইডির মতামত জানতে চায় আদালত। আর সে কারণেই এদিন ইডিকে (Enforcement Directorate) কিছুটা সময় দিল আদালত।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...