Sunday, June 14, 2026

১৫ থেকে ১৭ মে প্রকাশ হতে পারে মাধ্যমিকের ফল

Date:

Share post:

আগামী মাসের তৃতীয় সপ্তাহেই প্রকাশ হতে পারে মাধ্যমিকের (Madhyamik) ফল (Result)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, সূত্রের খবর, ১৫ থেকে ১৭ মে-এর মধ্যে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই ১৫, ১৬, ১৭ মে তারিখ স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের কাছে প্রায় সব উত্তরপত্রই ইতিমধ্যে মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে। এখন শেষ পর্যায়ের মূল্যায়নের কাজ চলছে।

পর্ষদ সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ। শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে উত্তরপত্র (Online Answer Sheet) যাচাইয়ের কাজ। পর্ষদ সূত্রের খবর, ১ মে-এর মধ্যেই এই কাজ শেষ করা হবে। মে মাসের চতুর্থ সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ফল প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার মাধ্যমিকের ফল প্রকাশেরও দিন চূড়ান্ত হচ্ছে।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬,৯৮,৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...