Tuesday, March 17, 2026

পাশ না করতে পেরে আ.ত্মহননের পথ বেছে নিল অন্ধ্রের ৯ পড়ুয়া!

Date:

Share post:

পরীক্ষার পর রেজাল্ট বেরিয়েছে। কিন্তু পাশ নয়, ফেল করেছে একাদশ-দ্বাদশের পড়ুয়ারা।ব্যর্থতা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল ৯ জন পড়ুয়া।ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায়।

আরও পড়ুন:গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে তলব সিবিআইয়ের

গত বুধবার অন্ধ্রের একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, একাদশে পাশের হার মাত্র ৬১ শতাংশ, দ্বাদশে তা একটু বেশি, ৭২ শতাংশ। দুই শ্রেণি মিলিয়ে মোট ১০ লক্ষ পরীক্ষার্থী ছিল। তাদের অনেকেই পাশ করতে পারেনি। আর সেই হতাশা থেকে চরম পদক্ষেপ গ্রহণ করেছে ৯ পড়ুয়া।

শ্রীকাকুলামে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বি তরুণ নামে ১৭ বছরের এক কিশোর। পরিবার সূত্রের খবর, ছেলেটি ইন্টারমিডিয়েটে অধিকাংশ বিষয়ে পাশ করতে পারেনি। তাই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল।

এছাড়াও ত্রিনাধাপুরম, কাঞ্চারাপালেমে এক ছাত্র ও এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। প্রথমজন ইন্টারমিডিয়েট পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছে। দ্বিতীয়জন একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল বলে খবর মিলেছে। তা সত্ত্বেও গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে ১৮ বছরের ওই তরুণ। এভাবেই চিত্তুর, আনাকাপল্লি-সহ একাধিক জায়গা থেকে ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন পরীক্ষায় পাশ করলেও নম্বর অনেক কম হওয়ার অবসাদে আত্মঘাতী হয়েছে। সবমিলিয়ে সংখ্যাটা ৯। তবে দু’জনকে মৃত্যুর পথ থেকে বাঁচানো গিয়েছে।

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...