Friday, June 26, 2026

ইন্দাসে বজ্র.পাতে মৃ.ত্যুর ঘটনায় শোকপ্রকাশ অভিষেকের, দেবাংশুকে শোকা.হত পরিবারের পাশে থাকার নির্দেশ

Date:

Share post:

বাঁকুড়ার ইন্থাসে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ‘তৃণমূলে নবোজোয়ার’ কর্মসূচিতে এখন উত্তর দিনাজপুরে রয়েছেন তিনি। সেখানে ইন্দাসে মর্মান্তিক ঘটনার কথা কানে যায় তাঁর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

বাঁকুড়ার (Bankura) ইন্দাসের শাশপুরে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) সভায় যোগ দিতে গিয়ে অঘটন। বাজ পড়ে মৃত্যু হয় ১ তৃণমূল কর্মীর। আহত অন্তত ২৬ জন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এরপরেই দেবাংশু ভট্টাচার্য এবং অন্যান্য স্থানীয় নেতাদের শোকাহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সহায়তা দিবার নির্দেশ দিয়েছেন অভিষেক পরিবার করে পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করতে দলীয় নেতাদের বলেছেন তিনি।

আরও পড়ুন- ১৭ আনন্দমার্গীকে সিপিএম হার্মা.দদের হ.ত্যালীলার ৪১ বছর পার, শ্রদ্ধায়-স্মরণ “দধীচি দিবস”

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...