Friday, June 19, 2026

নিয়োগ দুর্নী.তি মামলায় সোমবারই প্রবীর কয়ালকে তলব CBI-এর!

Date:

Share post:

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Probir Kayal) অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সেই সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করেই এবার নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করা হয়েছে। সূত্রের খবর ২ মাসে প্রায় ২ কোটি টাকার বেশি প্রবীরের অ্যাকাউন্টে আসে। এই টাকার উৎস কী তা জানতেই আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতায় সিবিআই এর (CBI) সদর দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে প্রবীরকে।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) সংক্রান্ত মামলায় একাধিকবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে সিবিআই এর কাছে বারবার তদন্তের অগ্রগতি সম্পর্কে আপডেট চাওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই সেই কাজে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। এবার কি প্রবীরকে জিজ্ঞাসাবাদ করে বড় কোন তথ্য পাওয়ার চেষ্টা করছে CBI? প্রসঙ্গত উল্লেখ্য বিভিন্ন সরকারি দফতরে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তাপস সাহার বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে প্রবীরের নাম। অতীতে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল প্রবীরকে। যদিও তিনি চক্রান্তের শিকার বলে দাবি করেছিলেন। তেহট্ট এবং সংলগ্ন এলাকায় সরকারি চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল তাপস সাহা এবং প্রবীরের বিরুদ্ধে। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে, কী কারণে প্রবীরের অ্যাকাউন্টে? এই প্রশ্নের উত্তর জানতেই প্রবীরকে নিজাম প্যালেসে তলব CBI এর।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...