Monday, April 6, 2026

কন্যাশ্রী-রূপশ্রী নিয়ে আগ্রহী, রাজ্যে আসছে আইএলও-র প্রতিনিধি দল

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো সামাজিক অনুদান প্রকল্পগুলির বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও। প্রশাসন সূত্রে খবর, আগামী ২ মে সংগঠনের তিনজন প্রতিনিধি রাজ্যে এসে পৌঁছবেন। এখনও পর্যন্ত ঠিক আছে তাঁরা হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ঘুরে কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন। কীভাবে তাঁরা উপকৃত হচ্ছেন তাও আইএলও প্রতিনিধিরা জানবেন এবং সরকার কীভাবে এই প্রকল্পগুলি উপভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে সে সম্পর্কেও তাঁরা খোঁজখবর নেবেন।

রাজ্যে সামাজিক ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী একই কারণে চালু করেছে সরকার। সেকথাই আইএলও প্রতিনিধিদের সামনে রাজ্য সরকার তুলে ধরবে বলে নবান্ন সূত্রে খবর। একথা ঠিকই মুখ্যমন্ত্রীর এই সামাজিক প্রকল্প ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে নজর কেড়েছে।

আরও পড়ুন- ফিরল ভোপালের স্মৃতি! লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে মৃ.ত ১১, জ.খম ১৩

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...