Friday, June 26, 2026

ফিরল ভোপালের স্মৃতি! লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে মৃ.ত ১১, জ.খম ১৩

Date:

Share post:

ভোপালের স্মৃতি ফিরল লুধিয়ানায়। রবিবার সকালে বড়সড় বিপত্তি লুধিয়ানার এক ডেয়ারি কারখানায়। কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করার ঘটনায় মৃত্যু হল ১১ জনের। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরও ১৩ জন। দুর্ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কারখানার ভিতরে আটকে থাকা সকলকে দ্রুত উদ্ধার করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল সাতটার কিছু পরে ওই কারখানা থেকে ঝাঁঝাল গ্যাস ছড়াতে থাকে।

লুধিয়ানার মহকুমা শাসক স্বাতী তিওয়ানা জানিয়েছেন, রবিবার সকালে গিয়াসপুরার শেরপুরচক এলাকার সুয়া রোডের ধারে একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে আচমকাই বিষাক্ত ছড়িয়ে পড়ে। ওই বিষাক্ত গ্যাস নিমিষেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাসের ঝাঁঝাল গন্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। অনেকেই দ্রুত নিস্তেজ হয়ে পড়েন। গ্যাস লিকের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশ কারখানার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঘিরে রাখে। আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয় বলেই জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরে আধিকারিকদের। অসুস্থদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ওই এলাকায় চিকিৎসকদের একটি দলকেও পাঠানো হয়। তবে কীভাবে ওই কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল তা জানা যায়নি। লুধিয়ানার মহকুমা শাসক জানিয়েছেন, আপাতত তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে অসুস্থদের দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা সব ধরনের ব্যবস্থা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে। গ্যাস লিকের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। অসুস্থদের চিকিৎসায় সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন মান।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃ.ত্যুর হার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...