Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃ.ত্যুর হার

Date:

Share post:

রাজ্যে অনেকটাই কমল প্রসূতি মৃত্যুর হার। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত আর্থিক বছরে প্রসূতি মৃত্যুর হার বিগত তিনটি বছরের তুলনায় কমেছে।

রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্য়াণ দফতর সূত্রে  খবর, ২০২২-২৩ আর্থিক বছরে রাজ্যে ১১১২ জন প্রসূতির মৃত্যু হয়েছে। যেখানে ২০২১-২২ আর্থিক বছরে এই সংখ্যা ছিল ১২৩৪। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে মারা গিয়েছিলেন ১৩৬০ জন প্রসূতি। তবে এই পরিসংখ্যানে স্বস্তি এখানেই যে ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ১২২জন কম প্রসূতি মারা গিয়েছেন।

শুধু তাই নয়, গত তিনবছরে সবচেয়ে কম প্রসূতির মৃত্যু হয়েছে এবার। আর এই জন্য রাজ্যের চিকিৎসক মহল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপকেই চিহ্নিত করেছেন। যদিও এখনই এই নিয়ে আত্মতুষ্টির কোনও জায়গা আছে বলে তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁদের দাবি, মৃত্যুর সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এমনই মনে করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরাও।২০২৩-২৪ আর্থিক বছরে প্রসূতি মৃত্যুর সংখ্যা হাজারের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতি মৃত্যু ঠেকাতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন। গর্ভধারণকালে প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা, তাঁদের রক্তাল্পতা , অপুষ্টি রুখতে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি গ্রামেগঞ্জে আশাকর্মীদের সচেতনতা প্রচার বাড়ানোরও নির্দেশ দেওয়া হচ্ছে।পাশাপাশি তাঁরা শারীরিক ভাবে দুর্বল মা ও শিশুর তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য সংক্রান্ত পোর্টালে তুলে দিচ্ছন।ফলে মা ও শিশুর স্বাস্থ্যের ওপর আরো ভালোভাবে নজরদারি সম্ভব হয়েছে ।

আরও পড়ুন- ডোমজুড়ে বিরোধীদের তুলোধনা,পঞ্চায়েতে মাটি কামড়ে লড়াই.য়ের বার্তা কুণালের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...