Friday, June 26, 2026

রবিবার হাল্কা মেজাজে নাইট ব্রিগেড, খেলল গল্ফ

Date:

Share post:

শনিবার গুজরাত টাইটান্স-এর বিরুদ্ধে হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। এই হারের ফলে প্লে অফের অঙ্ক অনেকটাই কঠিন করে দিয়েছে কেকেআরের জন‍্য। যার ফলে এখন থেকে বাকি পাঁচ ম্যাচের সবকটাই ডু অর ডাই ম্যাচ নীতীশ রানাদের কাছে। তবে তার আগে রবিবার নাইটদের দেখা গেল অন‍্য মেজাজে। সুনীল নারীন, টিম সাউদিদের দেখা গেল গল্ফ খেলতে। সময় কাটালেন সমর্থকদের সঙ্গে।

 

এদিকে আইপিএল-এ এখনও কেকেআর প্লে-অফে উঠতে পারে বলেই মনে করছেন নাইটদের সহকারী কোচ জেমস ফস্টার। এই নিয়ে তিনি বলেন,” আমরা পরিশ্রম করছি। দলের ক্রিকেটাররা খুব পরিশ্রম করছে। প্রতিটা খেলা হাই-স্কোরিং হচ্ছে। জয় খুব বেশি দূরে নেই। জয় ও হারের মধ্যে লাইনটা খুব সূক্ষ্ম। এখন আমরা ভুল দিকটাই আছি। এখনও কয়েকটা ম্যাচ বাকি। আমাদের ঠিক দিকে যেতে হবে।”

এর পাশাপাশি কেকেআরের সহকারী কোচ আরও বলেন,” আমাদের প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। দু’বছর আগেই সেটা করে দেখিয়েছিলাম। আবার সেটাই করতে হবে। প্রতিম্যাচে বেশ কয়েক জন ক্রিকেটার ভাল খেলছে। এবার সবাইকে ভাল খেলতে হবে।”

আরও পড়ুন:দিল্লি-হায়দরাবাদ ম‍্যাচে গ্যালারিতে ব*চসা-মা*রামারি, ভাইরাল ভিডিও

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...