Monday, April 6, 2026

“ও তৃণমূলের লক্ষ্মী”: নাম না করে শুভেন্দুকে মোক্ষম খোঁ.চা অভিষেকের

Date:

Share post:

“ও তৃণমূলের লক্ষ্মী। ও যত বিজেপিতে থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল। ও ঢোকাতে রাহু ও কেতু এই ২টো দশাও সম্মিলিত হয়েছে।” সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জনসভা থেকে এই ভাষাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বিঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে রায়গঞ্জে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভায় শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, “ও তৃণমূলের জন্য লক্ষ্মী। ও যত বিজেপিতে থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল, ও ঢোকাতে রাহু ও কেতু এই ২টো দশাও সম্মিলিত হয়েছে।” তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চলে যাওয়ায় তৃণমূলের আখেরে কোনও ক্ষতি হয়নি। উল্টে ভোট বেড়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে, বিজেপিতে যাওয়ার পর থেকেই বিভিন্নভাবে তৃণমূল সাংসদকে প্রতিনিয়ত আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু। এদিনের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তাঁর মন্তব্যের পরেই হাততালিতে ফেটে পড়ে জনসভা।

আরও পড়ুন- ১০ লক্ষ চাকরি, ক্ষমতায় এলেই NRC! কর্নাটকের ভোটবাজারে গালভরা ভাষণ বিজেপির

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...