Thursday, June 4, 2026

২ কোটির উৎস খুঁজতে তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ২ মাসে ২ কোটির টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে ৩০ থেকে ৩৬ জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর। সেই টাকা তাঁর মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। যদিও প্রবীর সব অভিযোগ অস্বীকার করেন।

সারা রাজ্য জুড়েই নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু তারই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিশেষ নজরে পড়ল হুগলি জেলা। এই জেলা থেকেই চাকরি-বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা। সেই একের পর এক গ্রেফতারির প্রেক্ষিতে সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হুগলি জেলার কয়েকজন আধিকারিককেও। সিবিআই সূত্রে খবর, ২০১৪ সালের নিয়োগ সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে তাঁদের।
নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহার ভূমিকা খতিয়ে দেখতে প্রবীর কয়ালকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...