Friday, April 3, 2026

পঞ্চায়েত ভোট আসতেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের! তবুও স্বস্তিতে নেই মধ্যবিত্ত

Date:

Share post:

বিধানসভা ভোটে বাংলায় গোহারা হেরেছে বিজেপি। তারপর থেকেই লাগাতার বাড়িয়েছে গ্যাসেক দাম। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমেছে তৃণমূল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পঞ্চায়েত ভোট আসতেই পুরনো ছকেই মানুষের মন জয়ের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন অর্থবর্ষের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শনিবার, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক রান্নার রান্নার গ্যাস সিলিন্ডারের (১৯ কেজির) দাম একধাক্কায় ৯২টাকা কমানো হয়েছে। যদিও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের (১৪.২ কেজির সিলিন্ডার )দাম অপরিবর্তিতই থাকছে।


আরও পড়ুন:সাধারণের রেহাই নেই, অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

২০২৩ সালের মার্চ মাসে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ে ৫০ টাকা। যার ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়ে ১১২৯ টাকা।যার ফলে মধ্যবিত্তর অস্বস্তি বেড়্ছে বইকি! যদিও তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই বিজেপির।

অন্য দিকে, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫০ টাকা বাড়িয়েছিল। শনিবার, ব্যবসায়ীদের খানিক স্বস্তি দিয়ে সেই গ্যাসের দাম ৯২ টাকা কমানো হয়েছে।

১ এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দেখে নেওয়া যাক-
কলকাতা: ২১৩২ টাকা
দিল্লি: ২০২৮ টাকা
মু্ম্বই:১৯৮০ টাকা
চেন্নাই: ২১৯২.৫০ টাকা
যদিও বাণিজ্যিক গ্যাসের দাম কমানোতে স্বস্তিতে নেই মধ্যবিত্ত।তাঁদের কথায় ভোট আসতেই গ্যাসের দাম কমিয়েছে বিজেপি। তবে খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও।এমনিতেই লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা গুনতে হচ্ছে।কেরোসিন তেলের দামও বহুদিন ধরেই একজায়গাতেই স্থির রয়েছে। ফলে স্বস্তিতে নেই আমজনতা।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...