Friday, June 26, 2026

ধীরে ধীরে ঘনাচ্ছে মেঘ, সপ্তাহের শুরুতেও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ভ্যাপসা গরম থেকে মুক্তি অনেকটাই মিলেছে। রবির দুপুরে ঝড়বৃষ্টির পর ঠাণ্ডা হাওয়ায় ফ্যানও চালানোর দরকার পড়েনি। সোমের সকালেই সূর্যের দেখা মিলেছে। তবে বেলা গড়াতেই ফের বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।সেইসঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।


আরও পড়ুন:শিলাবৃষ্টি, ৬০ কিমিতে ঝড়- জোড়া ঘূর্ণাবর্তে স্বস্তি দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ৭০ থেকে ১১০ মিলিলিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আগামী শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য এলাকায় বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...