Friday, April 3, 2026

গ্রাম বাংলায় আরও হাজার কিমি রাস্তা গড়বে রাজ্য

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগেই রাজ্যের গ্রামে গ্রামে রাস্তা তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই রাজ্যের পঞ্চায়েত দফতরের মাধ্যমে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’(Rastasree – Pathasree) প্রকল্প দুটির সাহায্যে ৩০০০ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ, সারাই ও রক্ষণাবেক্ষণের কাজ শুরুও হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা তৈরির কাজ আরও ১ হাজার কিমি নতুন করে বাড়তে চলেছে RIDF’র মাধ্যমে। তবে এই রাস্তা নির্মাণের দায়িত্ব পঞ্চায়েত দফতরের হাতে থাকছে না। ওই হাজার কিমি রাস্তা নির্মাণের দায়িত্ব পেতে চলেছে রাজ্যের পূর্ত দফতর।

National Bank for Agriculture and Rural Development বা NABARD’র একটি তহবিল রয়েছে। সেই তহবিলের নাম হল Rural Infrastructure Development Fund বা RIDF। এই তহবিল থেকেই বাংলার সরকারকে ৮০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। সেই টাকায় রাজ্যের পূর্ত দফতর গ্রামীণ এলাকার বিভিন্ন রাস্তা ও ব্রিজ তৈরির কাজ করবে। চলতি অর্থবর্ষের মধ্যেই সেই কাজ সেরে ফেলতেও হবে। ২০২৩-২৪ অর্থবর্ষে মোট ৬২টি প্রকল্পের তালিকা তৈরি করেছে রাজ্যের পূর্ত দফতর। রাস্তার কাজের পাশাপাশি তালিকায় রয়েছে কিছু সেতুর পরিকাঠামো উন্নয়নের কাজও। এসব কাজের জন্য ৮০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। RIDF’র অর্থে এই কাজ করা হবে বলে এই তালিকা নাবার্ড কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...