Monday, April 6, 2026

তৃণমূলকে হারাতে না পেরে মানুষের উপর প্রতিশোধ কেন! বিজেপিকে তোপ অভিষেকের

Date:

Share post:

বাংলার বঞ্চনা নিয়ে দীর্ঘদিন থেকে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এখন দক্ষিণ দিনাজপুরে রয়েছেন অভিষেক। হরিরামপুরের সভা থেকে বাংলার টাকা আটকে রাখার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। সরাসরি BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) নিশানা করেন অভিষেক। বলেন, এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে কেন্দ্রের কাছে দরবার করেননি বিজেপি সাংসদ। কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিষেক বললেন, “২০১৯ সালে অর্পিতা ঘোষ দাঁড়িয়ে ছিলেন। আমরা ভেবেছিলাম উনি জিতবেন। কিন্তু উনি প্রায় ৩৩ হাজার ভোটে হেরে যান। সুকান্ত মজুমদার জিতে যান। সাংসদ হওয়ার পরে তিনি হয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। যদিও এই জেলার মানুষের স্বার্থে ১০০ দিনের কাজের টাকা দিতে তিনি বলেননি। উনি একটাও চিঠি কেন্দ্রকে লেখেননি ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য।”

গত বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয় বিজেপি-র। অভিষেকের কথায়, ”এঁদের গায়ে জ্বালা কারণ বাংলার মানুষ এঁদের ল্যাজেগোবরে করে হারিয়েছে। তাই এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তৃণমূলকে হারাতে না পেরে, আমার উপর রাগ করে, মানুষের উপর কেন প্রতিশোধ নিচ্ছেন? সুকান্তবাবু, শুভেন্দুবাবু, আমাকে গালাগাল দিচ্ছেন রোজ, দিন। দশটার বদলে কুড়িটা দিন। তবে বাংলার মানুষের টাকা ছেড়ে দিন।”

এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত‘ অনুষ্ঠানের ১০০তম পর্ব নিয়ে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”মোদি মন কি বাত নিয়ে অনেক ভাষণ দিয়েছেন। কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ হওয়া নিয়ে গত পরশু তিনি কিছু বললেন না।”

টানা জনসভায় গলার স্বর কিছুটা বসে গিয়েছে অভিষেকের। এই নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতার। তার প্রেক্ষিতে তীব্র খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”অনেক ব্যাঙ্ক, বিদ্রুপ করেছেন৷ সুকান্ত মজুমদারকে বলব, এই ছ’টা জেলার বিধানসভায়, ছ’রাত কাটান, তার পর অন্য কথা হবে৷”


 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...