Thursday, June 25, 2026

এবার বাংলার কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাবে অত্যাধুনিক ড্রোন ‘গরুড়’

Date:

Share post:

কৃষিকাজের বিভিন্ন কাজে সহায়তা করতে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর নির্দেশ মেনে রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশেষ ড্রোন তৈরি করেছে। গরুড় নামে তৈরি এই ধরনের পাঁচটি ড্রোন ইতিমধ্যেই রাজ্যের নরেন্দ্রপুর, জয়নগরের নিমপীঠ, হুগলি, বর্ধমান ও মুর্শিদাবাদের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলক ভাবে প্রয়োগের জন্য পাঠানো হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলি ১০ কেজি ওজনের পন্য বহন করতে সক্ষম হওয়া ছাড়াও কৃষি জমির উপরে কীটনাশক ছড়ানো, ক্ষেতের ছবি তুলে তা পর্যবেক্ষন করার মত কাজ করবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি গরুড় সর্বাধিক ১০ কেজি ওজনের কোনও পণ্য অনায়াসে বহণ করতে সক্ষম।

শুধু তাই নয়, ড্রোনগুলিতে রয়েছে অত্যাধুনিক ব়্যাডার সিস্টেম যা মূলত কোনও বড় গাছ থেকে ড্রোনকে ধাক্কা খাওয়া থেকে বাঁচাতে সক্ষম। এছাড়া কোনও গাছের উপরিভাগের থেকে নির্দিষ্ট উচ্চতা আগে থেকে মেপে সেই উচ্চতার ওপর দিয়ে ওড়ার জন্য যথেষ্ঠ কার্যকরি এই ব়্যাডারগুলি। ম্যানুয়াল অপারেশনের পাশাপাশি সম্পূর্ণ অটোমেটিক মোডও রয়েছে ড্রোনগুলিতে। সঙ্গে রয়েছে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম। যেটি তৈরি করেছে স্কাইড্রয়েড নামে একটি সংস্থা। প্রায় ৩ কিলোমিটার দূরে উড়তে থাকা ড্রোনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম এই গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম। যদি সর্বোচ্চ পে-লোড থাকে তাহলে ড্রোনটি ১৫ মিনিট উড়তে পারবে আর পে-লোড ছাড়া সর্বাধিক ২০ মিনিট উড়তে সক্ষম গরুড়।

আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন T.S. শিবজ্ঞানম, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...