Monday, April 6, 2026

ট্যাংরায় প্লাস্টিক কারখানায় আ.গুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন!

Date:

Share post:

মঙ্গলের দুপুরে ভয়াবহ অগ্নি.কাণ্ডের (Fire Incident) ঘটনা কলকাতার ট্যাংরায় (Tangra)। একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন (Fire Engine)সেখানে পৌঁছে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

গত বছর থেকে আজ পর্যন্ত একাধিকবার আগুন লাগার ঘটনায় শিরোনামে এসেছে ট্যাংরা। আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ একটি প্লাস্টিকের কারখানা এবং গুদাম ঘরে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘটনায় আপাতত হতাহতের কোনও খবর নেই। তবে ধোঁয়ার কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। দমকলকর্মীরা জানাচ্ছেন এক্ষুনি আগুন লাগার কারণ খুঁজে বের করা সম্ভব নয়। দ্রুততার সঙ্গে ওই বিধ্বংসী আগুন নেভানোই এখন একমাত্র চ্যালেঞ্জ।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...