Friday, June 26, 2026

দু.র্যোগ মোকাবিলায় কতটা তৈরি রাজ্য? বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

আসন্ন বর্ষার মরশুমে ঘূর্ণিঝড় বা সম্ভাব্য যে কোনওরকম প্রাকৃতিক বিপর্যয়ের পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে রাজ্য সরকার সংশ্লিষ্ট দফতরকে পারস্পরিক সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে। বন্যা মোকাবিলায় ডিভিসি ও কেন্দ্রীয় জল কমিশনকে জলাধার থেকে জল ছাড়ার আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ছাড়াও সরাসরি রাজ্য সরকারের সঙ্গে আগাম আলোচনা করে তবেই জল ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার নবান্নে বর্ষার মরশুমে বিপর্যয় মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ডিভিসি, কেন্দ্রীয় জল কমিশন, আলিপুর আবহাওয়া দফতর, কৃষি, সেচ, বিপর্যয় ব্যবস্থাপনা, বিদ্যুৎ, সেনাবাহিনী, অসামরিক প্রতিরক্ষা দফতর-সহ ৪৬টি দফতরের আধিকারিকরা ছিলেন বৈঠকে। সরকারিভাবে কিছু না জানানো হলেও বড় ধরনের কোনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় ত্রাণ মজুত, উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বর্ষার আগেই সব ধরনের নিকাশি খাল ও দুর্বল নদীবাঁধ সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। জমা জলে বিদ্যুতের তার থেকে যেন কোনও দুর্ঘটনা না ঘটে তার সতর্কতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও বৈঠকে বলা হয়েছে। দুর্যোগের আগাম সতর্কতায় নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সচেতন করতে মাইক প্রচারের ব্যবস্থা করা ছাড়াও তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনতে হবে বলে জানানো হয়েছে। বৈঠকে দুর্যোগের অনেক আগেই জেলা ও রাজ্য স্তরে কন্ট্রোল রুম খোলার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিগত বছরগুলিতে ডিভিসির অপরিকল্পিত ভাবে জল ছাড়াকেই রাজ্যে বন্যার কারণ হিসেবে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেকথাই মঙ্গলবার ফের একবার করে বলে দেওয়া হল ডিভিসি এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিদের। বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলে বিদ্যুৎ সংযোগ ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

আরও পড়ুন- রাজ্যের লিজ দেওয়া জমি দেখিয়ে ঋণ নিতে গেলে লাগবে ‘‌প্রসেসিং ফি’‌

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...