Friday, June 26, 2026

রাজ্যের লিজ দেওয়া জমি দেখিয়ে ঋণ নিতে গেলে লাগবে ‘‌প্রসেসিং ফি’‌

Date:

Share post:

রাজ্যের লিজে দেওয়া খাস জমি ব্যাঙ্কে বন্ধক রেখে ঋণ পাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে গেলে এবার থেকে ‘‌প্রসেসিং ফি’‌ দিতে হবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্য সরকারের আয় বাড়বে।

বৈঠকে স্থির হয়েছে, শুধু বন্ধক দেওয়ার ক্ষেত্রেই নয়, লিজে নেওয়া জমি হস্তান্তর করতে গেলেও রাজ্যের অনুমতি পেতে গেলে ফি দিতে হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের খাস জমি শিল্প, আবাসনসহ বাণিজ্যিক কারণে আইন মেনে লিজ দেওয়া হয়। এই লিজ দেওয়া হয় ৯৯ বছরের জন্য। যিনি জমি লিজ নিচ্ছেন তাঁকে এই জমিতে বাণিজ্যিকভাবে কিছু করার জন্য অনেক সময়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়। সেক্ষেত্রে লিজে নেওয়া জমিও অনেক সময়ে বন্ধক রাখতে হয়। যেহেতু সরকারের কাছ থেকে এসি জমি লিজে নেওয়া তাই বন্ধন দেওয়ার আগে সরকারের অনুমতি নেওয়া নিয়ম। এতদিন ভূমি দফতর থেকে এই অনুমতি বিনমূল্যেই দেওয়া হত। এবার থেকে জমির পরিমান অনুযায়ী ফি বাবদ টাকা ধার্য্য করা হবে। সেক্ষেত্রে ১ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত সরকারকে দিতে হতে পারে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলল। এবার কোন জমির ক্ষেত্রে কী পরিমান প্রসেসিং ফি দিতে হবে তা ঠিক করবে ভূমি দফতর।

অনেক ক্ষেত্রে জমি লিজ নিয়ে কারখানা করার পর তা চালাতে না পেরে অনেকেই হস্তান্তর করে দিতে চান। সেক্ষেত্রে লিজ প্রাপকের নামেরও পরিবর্তন করতে হবে। এই হস্তান্তর ও নাম পরিবর্তনের অনুমতি সরকার এতদিন বিনামূল্যেই দিত। এবার থেকে এই কাজের জন্যও প্রসেসিং ফি দিতে হবে। শুধু কারখানা নয়, সরকারের থেকে লিজে নেওয়া জমির ওপর গড়ে তোলা বাণিজ্যিক সংস্থা বা বাড়ি হস্তান্তরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য, কিছুদিনের মধ্যেই ভূমি দপ্তর থেকে প্রকাশ করা হবে।

আরও পড়ুন- বন্ধ হতে বসেছিল চিকিৎসা, র.ক্ত দিয়ে তরুণীর প্রা.ণ বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার

প্রযুক্তিগত শিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের আরো ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য গড়ে তোলা হবে স্কিল ডেভেলপমেন্ট সিটি । আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিটি গড়ে তুলতে রাজারহাটে ৭৭. ৩৩ একর জমি দেওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হলো। এখানে বেসরকারি সংস্থার উদ্যোগে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে । এই সব কেন্দ্রে পড়ুয়াদের প্রশিক্ষণ নেওয়ার পর নামিদামি সংস্থায় চাকরি পাওয়া সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...