Wednesday, May 27, 2026

হরিদেবপুরে মাকেই পু*ড়িয়ে মা*রার ছক কষেছিল মেয়ে! গ্রে*ফতার করে হোমে পাঠালো পুলিশ

Date:

Share post:

সকালে শুরু হয়েছিল যে নাটক, বিকেল গড়িয়ে সন্ধ্যায় তাতে নয়া মোড়। হরিদেবপুরে মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে মেয়ের অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। প্রথমে অভিযোগ ছিল মেয়ের তরফে । বলা হয়েছিল তাকে মারতেই ইচ্ছাকৃতভাবে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মা। এই অভিযোগ পাওয়ার পর মেয়েটিকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।

শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধেতে পুলিশ জানতে পারল, গোটা ঘটনা ওই নাবালিকার মন গড়া। পাশাপাশি তার বয়ানেও বিস্তর অসঙ্গতি মিলেছে। জেরায় এক সময় কান্নায় ভেঙে পড়ে সে স্বীকার করেছে, মা এবং তার প্রেমিককে ফাঁসানোর জন্যই নাটকীয় প্লট তৈরি করেছিল। আসলে  মায়ের একাধিক পুরুষ বন্ধু থাকার কথা সে জানতে পেরেছিল। আর সেজন্যই দু’জনকে ফাঁসাতে চেয়েছিল সে। যার নিট ফল, রীতিমতো পরিকল্পনা করে ঘরে নিজেই আগুন লাগিয়ে মা ও তার বন্ধুর নাম জড়িয়েছিল মেয়েটি।

পুলিশ তদন্তে আরও জানতে পারে, মায়ের ফোন ক্লোন করেছিল ওই নাবালিকা। তাই সেই ফোনের সমস্ত তথ্য তার ফোন থেকে গিয়েছিল। এছাড়া সে নিজের মনগড়া একটা ভুয়ো মেসেজের প্লেট তৈরি করে। সেখানে মা এবং পুরুষ বন্ধু কথোপথনের বিস্তারিত বিবরণ ছিল, কীভাবে মেয়েকে পৃথিবী থেকে সরানো হবে তা নিয়ে। সেই ভুয়ো কথপোকথনে স্ক্রিনশট নিয়ে মেয়েটি পুলিশের কাছে যায়।
একটি বিষয় পুলিশ কর্তাদের অবাক করেছে। আর তা হল ওইটুকু মেয়ের টেকনোলজির জ্ঞান এবং গল্প বানানোর বুদ্ধি। মেয়েটির সঙ্গে দিনভর কথা বলে পুলিশ কর্তারা নিশ্চিত, এই ঘটনায় মা এবং তার পুরুষ বন্ধুর কোনও যোগাযোগ নেই।

কিন্তু প্রশ্ন উঠেছে, কেন মেয়েটি এই প্লট সাজাতে গেল? মনোবিদদের একাংশের ধারণা, মেয়েটি হয়ত মাতৃস্নেহ থেকে ছোটবেলা থেকেই বঞ্চিত। সেই কারণেই মায়ের প্রতি তার একটা ক্ষোভ থাকতে পারে। পাশাপাশি মায়ের একাধিক পুরুষ বন্ধু থাকার বিষয়টিও সে ভালোভাবে মেনে নিতে পারেনি। তাই মা ও তার ওই পুরুষ বন্ধুকে ফাঁদে ফেলার জন্য এই গল্প সাজিয়েছে। তাকে এ ব্যাপারে অন্য কেউ সাহায্য করেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।  আপাতত মেয়েটিকে হোমে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, গত মার্চ মাসে এই প্রেমিকের সঙ্গে পরিচয় হয় খাদ্য দফতরের কর্মী ওই মহিলার৷ চ্যাটিং অ্যাপে মা এবং তাঁর প্রেমিকের কথোপকথন শুনে ফেলে মেয়েটি। এরপরই রীতিমতো প্লট সাজিয়ে হরিদেবপুর থানায় যায় কিশোরী৷ঘটনার কথা জেনে শিউরে উঠছেন কিশোরীর প্রতিবেশীরাও৷

 

Related articles

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...

বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া...

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)।...