Saturday, April 4, 2026

জোর করে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে অমর্ত্য সেনের বাড়ির সামনে অবস্থানের নির্দেশ মমতার

Date:

Share post:

জোর করে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে ‌নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির সামনে স্থানীয় নেতা, মন্ত্রী ও TMC কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনি মন্ত্রিসভার বৈঠক শেষে বীরভূমের বিধায়ক, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha) বলেন, “বিশ্বভারতী থেকে অমর্ত্য সেনের বাড়িতে জমি দখল করতে এসে যদি বুলডোজারও চালায়, তাহলেও আপনারা অবস্থান থেকে একচুলও নড়বেন না।“ বাউল, লোকশিল্পীদের নিয়ে অবস্থান কর্মসূচিতে গান, আবৃতি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি।

দলীয় সূত্রে খবর, ৬ ও ৭ মে এই স্থানীয় অবস্থান কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কবীর সুমন, শুভাপ্রসন্নকে কলকাতা থেকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বোলপুর (Bolpur) অঞ্চলের শিল্প ও সাংস্কৃতিক জগতের বহু মানুষ ওই অবস্থানে যোগ দেবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিং.সা মামলায় বোলপুরে CBI, ২ তৃণমূল নেতাকে তলব

সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে বুলডোজার চালাতে গেলে তিনি সবার আগে সেখানে গিয়ে ধর্নায় বসবেন। এদিন দলীয় নেতৃত্বকে অবস্থান করতে নির্দেশ দেন।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...