Wednesday, April 8, 2026

পরিণীতির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগেই ইডির সমন পেলেন রাঘব

Date:

Share post:

সামনেই বিয়ে, নতুন জীবন শুরুর আগেই বিপাকে আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)। কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। আর সেখানেই নাকি নাম রয়েছে রাঘবের। এরপরই চারিদিকে জল্পনা বাড়তে থাকে যে ইডির সমন পেয়েছেন রাঘব (Raghav Chadda)। যদিও আপ নেতা তথা সাংসদ পুরো ঘটনা অস্বীকার করেছেন।

অভিনেত্রী পরিণীতি চোপড়ার অনামিকায় রুপোলি আংটির ঝলক দেখে অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব- পরিণীতি (Raghav CHadda & Parineeti Chopra)। অবশেষে বাগদানের তারিখ মিলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে আগামী ১৩ মে দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে বাগ্‌দান সম্পন্ন হতে চলেছে পরিণীতি ও রাঘবের, ফের মিলছে বলিউড আর রাজনীতি। তবে তাঁর আগে কি ফাঁসতে চলেছেন আপ নেতা? ইডির সমন প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে সাংসদ দাবি করেছেন আবগারি দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জসিটে তাঁর নাম রয়েছে বলে কোনও তথ্য তাঁর কাছে নেই । এমন কি বিভ্রান্তিমূলক খবর যাতে না ছড়িয়ে পড়ে সেই আবেদনও করেছেন তিনি। পাশাপাশি দিল্লিতে (Delhi) বিজেপি কোনও ভাবেই কবজা করতে না পেরেই আপ-এর বিরুদ্ধে এজেন্সি প্রয়োগ করে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই শোনা গিয়েছিল, চলতি বছরের অক্টোবর মাসেই নাকি রাঘব চাড্ডা আর পরিণীতির বিয়ে। মুম্বইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই লাইম লাইট তাঁদের উপর। এবার ইডির সমন ঘিরে বাড়ল ধোঁয়াশা।


 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...