Monday, June 8, 2026

বিলকিস মামলা: ধর্ষ.কমুক্তির নথি জমা দেবে সরকার, পরবর্তী শুনানি ৯ মে

Date:

Share post:

বিলকিস বানোর(Bilkis Bano) ধর্ষকদের মুক্তির ঘটনায় গুজরাট(Gujrat) ও কেন্দ্রীয় সরকারের(Central Govt) কাছে দোষীমুক্তি সংক্রান্ত সমস্ত নথি চেয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যদিও আদালতের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানিয়েছিল সরকার। মঙ্গলবার মামলার শুনানিতে অবশ্য ‘ইউটার্ন’ নিল সরকার। সরকারের তরফে জানানো হয়েছে। দোষীমুক্তি সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হবে আদালতে। এই মামলার শুনানি আগামী ৯ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

মঙ্গলবার বিলকিস মামলার শুনানিতে আদালতের তরফে জানানো হয়েছে, এই মামলায় যে অভিযুক্তরা এখনও জবাব দাখিল করেনি, আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে হবে তাঁদের। শুনানির সময়ে গুজরাট ও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মামলায় বিশেষাধিকারের যে আবেদন সরকারের তরফে করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছিল তা করা হবে না। অর্থাৎ এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র আদালতে জমা দিতে রাজি হয়েছে সরকার পক্ষ। প্রসঙ্গত, গত শুনানিতে ধর্ষকদের মুক্তি সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও সেই সময় সরকার পক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানাবে তারা। যদিও মঙ্গলবার এই মামলার শুনানিতে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠল গুজরাট ও কেন্দ্রীয় সরকার।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...