Saturday, April 4, 2026

সাতসকালেই রেললাইনে ফাটল! বাতিল শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন

Date:

Share post:

দিনের শুরুতেই ভোগান্তিতে যাত্রীরা। গড়িয়া রেললাইনে ফাটলের জেরে সকাল ৮.৩২ মিনিটের ক্যানিং শিয়ালদহ মাতৃভূমি লোকাল-সহ চার জোড়া ট্রেন বাতিল হয়েছে। ফলে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। এর যার জেরে অফিস টাইমে চূড়ান্ত সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:রাস্তার পাশে মাছ বিক্রি করেই সংসার চলে তৃণমূলের এই পঞ্চায়েতে কর্মাধ্যক্ষর
রেলের কতৃপক্ষের তরফে জানানো হয়, প্রাথমিকভাবে দক্ষিণ শাখায় গড়িয়াতে রেল লাইনের ওপর গাছ পড়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল কিছুটা ব্যহত হয়। পরে গড়িয়া প্ল্যাটফর্মের কাছে রেললাইনে ফাটল নজরে আসে। পরিশেবা স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। ফাটল মেরামতির কাজ শুরু হয়।দ্রুত ফাটল মেরামতির কাজ চালান তাঁরা।শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত পরিষেবা স্বাভাবিক হলেও ট্রেনগুতে উপচে পড়া ভিড় নজরে এসেছে।




প্রসঙ্গত, শনিবার থেকে পরপর তিনদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার সাতসকালেই কাজে বেরিয়েছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু দিনের শুরুতেই ভোগান্তি। আচমকা রেললাইনে ফাটল দেখা দেওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়। এতে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।এক নিত্যযাত্রী বলেন, “সকাল থেকে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখছি ট্রেন আসছে না। প্রথমে তো প্ল্যাটফর্মে কিছুই ঘোষণা করা হচ্ছিল না। আমরা কোনও বিষয়ে অবগতই ছিলাম না। স্বাভাবিকভাবে সমস্যা তো হচ্ছিল। স্টেশনে ভিড় হতে থাকে। অনেকক্ষণ পর ট্রেনে ঘোষণা করা হতে থাকে, গড়িয়াতে নাকি লাইনে ফাটল দেখা দিয়েছে।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...