Friday, April 3, 2026

বাড়ছে মামলার চাপ, রাজ্যে আসছে অতিরিক্ত CBI আধিকারিক!

Date:

Share post:

বাংলায় একাধিক মামলার তদন্তভার সামলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় নতুন কোনও দায়িত্ব সিবিআই-কে দেওয়া সম্ভব হচ্ছে না বলেই আদালতে জানিয়েছেন বিচারপতি মান্থা (Rajashekhar Mantha)। এই আবহেই বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)একটি মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (Additional Solicitor General)অশোককুমার চক্রবর্তী (Ashoke Kr Chakraborty) হাইকোর্টের উদ্দেশ্যে জানান এবার ৫ জন দক্ষ সিবিআই (CBI)আধিকারিক কলকাতায় আসছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু পান্ডার একটি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ যে এই মুহূর্তে বাংলায় একাধিক দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আজকাল বেশিরভাগ মামলাতেই অভিযোগকারী CBI তদন্তের দাবি করেন বলে জানান বিচারপতি। কিছু ঘটনায় সিবিআই তদন্ত দেওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি থাকে। কিন্তু এত মামলা সামলে এই অবস্থায় সিবিআইকে নতুন তদন্ত দিতে আদালত উদ্বিগ্ন। এই অবস্থায় এএসজির আরও সিবিআই আধিকারিক আনার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও সৌমেন্দুর ঘনিষ্ঠ শান্তনু এবং কাকলি পান্ডার মামলায় এখনই সিবিআইকে তদন্তভার হস্তান্তর করা হবে না বলেই মত আদালতের। সেক্ষেত্রে আগামিদিনে এই নিয়ে বিবেচনা করা হবে।


 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...