Saturday, June 27, 2026

কংগ্রেস-বিজেপি বোঝাপড়া! বাংলার বকেয়া নিয়ে দিল্লিতে নীরব কেন অধীর? তোপ অভিষেকের

Date:

Share post:

মালদহে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhirranjan Chowdhury) তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রের কাছে বাংলায় বকেয়া বহু হাজার কোটি টাকা। তা নিয়ে বারবার দিল্লিতে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সাংসদরা। কিন্তু বাংলা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ বাংলার প্রাপ্য আদায়ে দিল্লি কোনও আওয়াজ তোলেননি। বঙ্গে বিজেপি-কংগ্রেস আঁতাঁত রয়েছে। বুধবার, মালদহে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে তোপ দাগেন অভিষেক।

জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে মালদহে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই কংগ্রেসের সঙ্গে বিজেপির বোঝাপড়া নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক অভিযোগ করেন, বাংলার মানুষের সমস্যা নিয়ে কখনও দিল্লি যাননি অধীর। এমনকী, মালদহের মানুষের দুর্দশার কথা তুলে ধরতে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেননি। সারা দেশের মধ্যে একমাত্র বাংলার ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু সেই বিষয় নিয়ে সংসদে আওয়াজ তুলতে দেখা যায়নি প্রদেশ কংগ্রেস সভাপতিকে।

মালদহ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। কিন্তু এখন সেসব অতীত। তবে, সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পরে ফের শাসকদলকে ঠুকে নানা মন্তব্য করছেন অধীর চৌধুরী। এদিন, কংগ্রেসকে নিশানা করে অভিষেক বলেন, “পরের বার যখন আপনি ভোট দেবেন, তখন এই বিষয়গুলি মনে রাখবেন যে এই লোকেরা শুধুমাত্র আপনার ভোট চাওয়ার জন্য আপনাকে বিভ্রান্ত করে।“

আরও পড়ুন- বাড়ছে মামলার চাপ, রাজ্যে আসছে অতিরিক্ত CBI আধিকারিক!

 

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...