Thursday, June 25, 2026

দুর্গাপুজো নিয়ে বি.তর্কিত মন্তব্য, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের গর্গ চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মা দুর্গাকে অপমান করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম)কে উদ্দেশ্য করে চেতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আগে আইনি নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বিদ্যুৎ চক্রবর্তীকে। ক্ষমা না চাওয়ায় এবার সরাসরি কলকাতা পুলিশে অভিযোগ দায়ের গর্গ চট্টোপাধ্যায়ের।

বাংলা পক্ষের অভিযোগ, বিশ্বভারতীকে ধ্বংস করতে নেমেছে বিজেপি-আর এস এসের দালাল বিদ্যুৎ চক্রবর্তী। বাঙালির গর্ব নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি ভাঙতেও উদ্যত তিনি। তাই ওনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

আরও পড়ুন- World Bank President: প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে অজয় বঙ্গা

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...