Friday, June 26, 2026

World Bank President: প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে অজয় বঙ্গা

Date:

Share post:

ফের জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে ভারত। বিশ্ব ব্যাঙ্কের (World Bank President) নয়া প্রেসিডেন্ট হলেন অজয় বঙ্গা (Ajay Banga)। এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত বসলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে। আগামী ২ জুন থেকে তাঁর কার্যকাল শুরু হতে চলেছে।

ডেভিড ম্যালপাসের মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। সেই জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সে নিয়ে ভাবনাচিন্তা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের সারিতে প্রথমেই ছিলেন পদ্মশ্রী অজয় বঙ্গা। ৬৩ বছর বয়সি বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁকেই বিশ্ব ব্যাঙ্কের নতুন প্রধান হিসেবে বেছে নিলেন বাইডেন। এর আগে মাস্টারকার্ডের সিইও হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন অজয় বঙ্গা।

মাস্টারকার্ডে একাধিক পদে দায়িত্ব সামলেছেন অজয় বঙ্গা। এছাড়া আমেরিকান রেড ক্রস, ক্রাফট ফুডস, ডো-এর মতো সংস্থায় দায়িত্ব সামলেছেন ৩০ বছর ধরে। ১২ বছর মাস্টারকার্ডে চাকরি করার পর ২০২১ সালে অবসর নেন তিনি। এছাড়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডে তরুণীর হার্ট অপারেশন বেসরকারির হাসপাতালে: স্বাস্থ্য্ দফতর

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...