Wednesday, April 1, 2026

বেঁচে থাকো বাবা, ১২৭ বছরের বিমলার আশীর্বাদ অভিষেককে

Date:

Share post:

তিনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানে যাচ্ছেন পিছনে হাজার হাজার মানুষ। মালদহেও তার ব্যতিক্রম হল না। জনপ্লাবনে অন্য মানবিক ছবি দেখা গেল মালদহে।

শবরী রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন। আর এক শবরীর দেখা মিলল। বিমলা সরকার, বয়স ১২৭। অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলে নবজোয়ার’ প্রচারকাজে নালাগোলা গ্রামের মধ্য দিয়ে যাবেন জেনে প্রতীক্ষা করছিলেন। জানতে পেরেই অভিষেক ছুটে যান তাঁর কাছে। প্রণাম করে আশীর্বাদও নেন। বিমলা দেবী ১০০০ টাকা বার্ধক্যভাতার জন্য অভিষেক ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ করলেন। বললেন, ছেলেরা অবসরপ্রাপ্ত। এই টাকায় প্রতি মাসে ওষুধ কেনার খরচা উঠে যায়। নাতি মনোজিৎ জানান, ঠাকুরমা নিজের চোখে ওঁকে দেখতে চেয়েছিলেন। দেখা পেয়ে বেজায় খুশি। অভিষেক প্রণাম করতেই বললেন, বেঁচে থাক বাবা।

আরও পড়ুন- আদালত চত্বরে হুমকি-গালাগাল দেওয়ার অভিযোগ! রত্নার বিরুদ্ধে থানায় শোভন-বৈশাখী

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...