Wednesday, March 25, 2026

শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ ১বছর! ইসিএলকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিচ্ছে না ইস্টার্ন কোলফিল্ডস। প্রায় এক বছর ধরে চলছে এই অরাজকতা । বেতনের দাবিতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার শিক্ষক-শিক্ষিকারা।

সংস্থার চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিয়ে বলেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে।
শুধুমাত্র এখানেই থেমে থাকেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ । তিনি বলেছেন, ইস্টার্ন কোলফিল্ডের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকার কত জনের কত বেতন বকেয়া রয়েছে, তার তালিকা ২ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে।
জানা গিয়েছে, কয়লা উত্তোলনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি এবং পশ্চিমবঙ্গে ৭টি স্কুল রয়েছে। ওই স্কুলের যারা ছাত্র-ছাত্রীদের পড়ান সেই শিক্ষক-শিক্ষিকার মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে, তাঁরা মাসে ৭,০০০ টাকা পান। যাঁরা স্নাতক পাশ, তাঁরা মাসে ৫,৫০০ টাকা বেতন পান। তার থেকে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা মাসে ৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
মামলাকারীদের তরফ থেকে আদালতে অভিযোগ করা হয়, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন তো করছেই না , বরং সেগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি, এক বছরের বেশি সময় বেতন বন্ধ রয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইসিএল চালাতে না পারলে, স্কুলগুলি রাজ্যের হাতে দিয়ে দিক। হাইকোর্টের এই নির্দেশ পাওয়ার পর আশায় বুক বাঁধছেন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...