Tuesday, April 7, 2026

দিনেদুপুরে বজবজের রাস্তায় শু.টআউট! আদালত থেকে ফেরার পথে গু.লিবিদ্ধ সাক্ষী

Date:

Share post:

দিনেদুপুরে শুটআউটকে (Shootout) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বজবজে (Budge Budge)। পুলিশ সূত্রে খবর, বুধবার আলিপুর আদালত (Alipore Court) থেকে সাক্ষ্য (Witness) দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন এক যুবক। জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় বাইক থেকে চালানো হয় গুলি। গোটা ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম শেখ আলতাবউদ্দিন। বুধবার দুপুরে পুরনো একটি মামলায় সাক্ষী দিতেই আলিপুর আদালতে যান তিনি। সেখান থেকে সাক্ষী দিয়ে ট্রেনে করে ফেরেন বজবজে। তারপর বাইকে চেপে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন শেখ আলতাবউদ্দিন। জানা গিয়েছে, তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লা সড়ক মোড়ে একটি বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। এরপরই আচমকা আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ঠিক কী কারণে এবং কারা ওই যুবকের উপর হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...