Saturday, June 13, 2026

মর্মা.ন্তিক মৃ*ত্যু নিউটাউনের ভবঘুরে মহিলার!

Date:

Share post:

নির্মীয়মাণ উড়ালপুলের নীচে থাকা ভবঘুরে মহিলাকে পিষে দিল উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার। বুধবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিউটাউনের মহিষবাথান এলাকার লোহাপুলের কাছে । বুম লিফ্টারের চাকার নীচ থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন:উপত্যকায় পুলিশের বড় সাফল্য!এনকাউন্টারে নি*হত ২ জঙ্গি
স্থানীয়রা জানান, গত কয়েকমাস থেকেই ওই উড়ালপুলের নীচে থাকতেন ওই মহিলা ।এলাকার কর্তব্যরত পুলিশ জানান, তাঁকে দিনভর এ দিক-সে দিক দেখা যেত। মাঝেমধ্যে উড়ালপুলের নীচে শুয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, এ দিনও ওই মহিলা উড়ালপুলের নীচে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময়ে উড়ালপুলের কাজের জন্য বুম লিফ্টারটি চালু করেন চালক। অনেক উপরে উঠে কোনও কাজ করার জন্য এই যন্ত্রের বহুল ব্যবহার হয়। এর লিভারের সাহায্যে কর্মীকে উপরের দিকে তুলে দেওয়া যায়, যেখানে সহজে হাত পৌঁছয় না। স্থানীয়েরা জানান, এ দিনও যন্ত্রটির সাহায্যে উড়ালপুলের নীচের অংশের কাজ করা হচ্ছিল বলে সেটি সেখানে রাখা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা যে যন্ত্রটির পিছন দিকে শুয়েছিলেন, তা খেয়াল করেননি চালক। ফলে সেটি যখন এগিয়ে-পিছিয়ে কাজ করছিল, তখনই সেটি ওই মহিলার গায়ের উপরে উঠে যায়। ঘটনার পরে এলাকায় হইচই শুরু হয়। বুম লিফ্টারের চালক পলাতক বলে দাবি পুলিশের। লিফ্টারটি আটক করা হয়েছে।


নিউটাউনের মহিষবাথান থেকে পোলেনাইট এলাকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই উড়ালপুলটি তৈরি করছে হিডকো। এই কাজের বরাত পেয়েছে একটি ঠিকাদার সংস্থা। হিডকোর এক আধিকারিক বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চালক খেয়াল করেননি যে, মহিলা ওই যন্ত্রের পিছনেই ঘুমিয়ে রয়েছেন। পুলিশ তদন্ত করছে।’’


 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...