Friday, June 12, 2026

বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা

Date:

Share post:

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ তুলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আয়কর হানা। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিস ও গ্রামের আদি বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়ে তল্লাশি চালান। হানা দেওয়া হয় বিধায়কের ফ্যাক্টরিতে। রাতভর ম্যারাথন তল্লাশির পর আজ, বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ কল্যাণীকে বাড়ি থেকে তাঁর বাইকের শো-রুমে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:মর্মা.ন্তিক মৃ*ত্যু নিউটাউনের ভবঘুরে মহিলার!

এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়কও। রায়গঞ্জের বিধায়ককে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শো-রুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন।

এদিকে বাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার আগে কৃষ্ণ কল্যাণী বলেন, “ওঁদের সঙ্গে পুরো সহযোগিতা করছি। ওঁরা ভাল ব্যবহার করেছে। আমি সন্তুষ্ট”। বিধায়ক আরও জানান, তদন্তকারীরা তাঁকে অফিসে নিয়ে যাচ্ছেন না। বরং তিনি নিজেই আধিকারিকদের সুদর্শনপুরের অফিসে নিয়ে যাচ্ছেন। এরপরই তাঁর ঘোষণা, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে।”



উল্লেখ্য, বুধবার সকাল আটটা থেকে রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী আয়কর দফতরের নজরদারিতে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছি। সত্যের জয় আমারই হবে। এখনও তল্লাশি চলছে।”

 

 

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...