Saturday, June 13, 2026

একসঙ্গে মালদহ-মুর্শিদাবাদের প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী, মূল ইস্যু ভাঙন

Date:

Share post:

প্রশাসনিক সভা করার জন্য বুধবার রাতেই মালদহ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুর ২টো থেকে মালদহ রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা। পঞ্চায়েত ভোটের আগে সরকারি কাজ দ্রুত শেষ করার পাশাপাশি সরকারের উন্নয়নের প্রকল্পগুলোর কাজ কতদূর এগিয়েছে, তার হিসেব নেবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রাজ্যের শীর্ষ স্থানীয় আমলারা রয়েছেন। এই বৈঠকে তাঁরা জেলার চিত্র মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। প্রশাসনিক বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী যাবেন ইংলিশবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসংযোগ মঞ্চে বক্তব্য রাখবেন। সেনিয়ে জেলায় ইতিমধ্যেই প্রবল আগ্রহ। রাতে তিনি সম্ভবত ফারাক্কায় থাকবেন। কারণ কাল শুক্রবার কলকাতায় ফেরার পথে নিজের চোখে ভাঙনের পরিস্থিতি দেখবেন। ইতিমধ্যে ভাঙন রোধে কেন্দ্রের কাছে বাংলা সাহায্য চেয়েছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা






 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...