Monday, April 13, 2026

কর্নাটকের পর এবার ছত্তিশগড়ে বজরং বিতর্ক, নিষিদ্ধের হুঁশিয়ারি বাঘেলের

Date:

Share post:

কর্নাটকে(Karnataka) ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস(Congress)। যার জেরে উত্তাল হয়েছে দক্ষিনের রাজনীতি। কর্নাটকের পর এই বিতর্ক এবার উঁকি দিল ছত্তিশগড়ে(Chattishgar)। এক ভিডিওর প্রসঙ্গ তুলে সঙ্ঘ পরিবারের সংগঠন বজরং দলকে(Bajrang Dal) নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)। জানালেন প্রয়োজনে বজরংদলকে নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা করবে সরকার।

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক কিশোর নিজেকে বজরং দলের সদস্য বলে দাবি করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে রীতিমতো গালিগালাজ করেন। এরপরই এই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে বজরং দলকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জানান, প্রয়োজন হলে ছত্তিশগড় সরকার বজরং দলকে নিষিদ্ধ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে কট্টর সংগঠন বজরং দল ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইকে নিষিদ্ধ করা হবে। কংগ্রেসের এহেন প্রতিস্রুতির পর বজরং দলের হয়ে ব্যাটন ধরেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আগে রামের উপর বিধিনিষেধ জারি করতে সক্রিয় ছিল কংগ্রেস, আর এখন বজরংবলীকেও নিষিদ্ধ করতে চায় ওরা।” পাশাপাশি নির্বাচনী প্রচারে জয় বজরংবলী স্লোগানও দেন মোদি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...