Wednesday, June 10, 2026

স্ত্রীর যৌ.নাঙ্গ পু.ড়িয়ে ধ.র্ষণের অভি.যোগ স্বামীর বি.রুদ্ধে! নৃ.শংসতায় শি.উরে উঠল নেটপাড়া

Date:

Share post:

স্ত্রী বোধহয় অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িত আছেন, প্রাথমিকভাবে এই ভাবনা থেকেই কী নৃশংস অপরাধ (Brutal Incident) করলেন স্বামী, তা পুলিশ নিজেই বিশ্বাস করে উঠতে পারছে না। স্ত্রীর হাত-পা বেঁধে যৌনাঙ্গ পুড়িয়ে(Burning private part) ওই অবস্থায় তাঁকে ধর্ষণ (Rape)করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ওই তরুণীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি অভিযোগ দায়ের করে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুণের কোন্ধওয়া এলাকার ঘটনায় শিউরে উঠছে স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ এমনকি নেট দুনিয়ার মানুষও। অভিযুক্ত ব্যক্তি আদতে উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। যোগী রাজ্যের মানসিকতার প্রতিফলন যে মহারাষ্ট্রে ঘটেছে সেটা ওই ব্যক্তির পরিচয় পাওয়ার পর থেকে স্পষ্ট। এপ্রিলের শেষ রাতে ঘটেছে এই ঘটনা। চার সন্তানের সামনেই স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালানোই স্বামী বলে অভিযোগ। স্ত্রীকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনে সন্দেহ হয় স্বামীর। এরপর তিনি যা কান্ড ঘটিয়েছেন তার বিবরণ শুনতে শুনতে শিউরে উঠছে পুলিশ। স্ত্রী পরকীয়া করছে এই সন্দেহে প্রথমে ওই স্বামী স্ত্রীর হাত-পা বাঁধেন , এরপর হিটার জ্বালিয়ে মহিলার যৌনাঙ্গ পুড়িয়ে দেন। তারপর ওই অবস্থায় ধর্ষণ করে স্ত্রীর যৌনাঙ্গে একটি তেলের বোতল ঢুকিয়ে দেন। এখানেই শেষ নয় এরপর স্ত্রীর মুখে প্রস্রাব করে বেধড়ক মারধর করেন তিনি। ঘটনার নৃশংসতায় নির্বাক স্থানীয়রা। কেউ বিশ্বাস করে উঠতে পারছেন না যে মানুষ এতটা নির্মম হতে পারে। কোন্ধওয়ার পুলিশ সুপার বলছেন যে পৈশাচিক অত্যাচার করা হয়েছে ওই মহিলার উপর তা সত্যিই অকল্পনীয়।


 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...