Saturday, April 4, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ঋদ্ধির সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন শাস্ত্রী

Date:

Share post:

আইপিএল-এর পরই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে তার আগে ভারতীয় ক্রিকেট দলে চোটের তালিকা লম্বা। চোটের কারণে শ্রেয়স আইয়র না থাকায় দলে এসেছেন অজিঙ্কে রাহানে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়া নিয়ে। আর এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত বাঙালি উইকেটরক্ষকের।

ঋদ্ধিমান সাহাকে বিশ্ব  টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে বিবেচনা করা প্রসঙ্গে সরব হয়েছেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মনে করেন ঋদ্ধিমান অন্যতম সেরা উইকেটরক্ষক। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দলে আসার দাবিদার। প্রসঙ্গত চোট পাওয়া ক্রিকেটারের বদলি হিসেবে অজিঙ্কে রাহানে দলে এসেছেন। সেক্ষেত্রে ঋদ্ধিমান সাহা যোগ্য বদলি হলে নতুনত্ব কিছু নেই।

যশপ্রীত বুমরাহ, শ্রেয়াস আইয়ার,ঋষভ পন্থ ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন। এমনকি অক্টোবরে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে তাদের ফিট অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়েও  সন্দেহ রয়েছে। চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় কিছুদিন আগেই যোগ দিয়েছেন কে এল রাহুল এবং জয়দেব উনাদকট। আইপিএলেই চোট পেয়ে বাইরে চলে গিয়েছেন কে এল রাহুল।  এছাড়াও  শার্দূল ঠাকুর এবং উমেশ যাদবের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন:বিরাট-গম্ভীর ঝামেলা, নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে না ম্যাচ ফি-র জরিমানা : সূত্র

 


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...