Tuesday, March 31, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। সঞ্জু স‍‍্যামসনদের ৯ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট রশিদ খানের। ব‍্যাট হাতে ৪১ রান ঋদ্ধিমান সাহার।

২) গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জন্মদিন উপলক্ষ্যে গ্রামের বাড়িতে রান্না করলেন সচিন। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং মেয়ে সারার সঙ্গে রান্না করতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

 

৩) ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। নিজেই এমনটা জানালেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ছাড়েন পন্থ। সেখানে দেখা যাচ্ছে ক্রাচ ছাড়া হাটছেন পন্থ।

৪) চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। চলতি আইপিএলে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না তিনি।

৫) ৩৩ বছরের খরা কাটিয়ে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি। ১৯৮৯-৯০ মরশুমে শেষ বার সিরি-এ জিতেছিল নাপোলি। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তারপর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটল।

আরও পড়ুন:গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন সচিন


 

 

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...